বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদন

ইরানের যুদ্ধজাহাজডুবি: ভারতের আঞ্চলিক বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা

ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এ ঘটনায় কমপক্ষে ৮৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের প্রভাষক সুশান্ত সিং বলেছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার নয়াদিল্লির জন্য অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ ভারতীয় বন্দর থেকে যৌথ নৌ মহড়া শেষ করার কিছুক্ষণ পরেই জাহাজটি ধ্বংস হয়ে যায়।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাহাজটিকে ‘আইআরআইএস ডেনা’ হিসেবে চিহ্নিত করেছেন। গত মাসে ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে স্বাগত জানিয়েছিল। মহড়া শেষ করে পূর্ব ভারতের একটি বন্দর থেকে দেশে ফিরছিল ফ্রিগেটটি।

যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিরুদ্ধে হামলা চলবে: তুরস্ককে জানাল ইরানযুক্তরাষ্ট্র–ইসরাইলের বিরুদ্ধে হামলা চলবে: তুরস্ককে জানাল ইরান
উপসাগর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে এই হামলা চালানো হয়। ১৯৪৫ সালের পর এই প্রথম কোনো মার্কিন আক্রমণাত্মক সাবমেরিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য টর্পেডো ব্যবহার করে।

ভারতের জন্য এ হামলা কেন অস্বস্তিকর:

যদিও ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে, তার পরও এটি নয়াদিল্লিকে বিচলিত করার মতো। কারণ, এমন এক সমুদ্র অঞ্চলে হামলাটি হয়েছে, যাকে ভারত তার বাড়ির উঠান হিসেবে দেখে থাকে। পাশাপাশি ভারত মাত্র জাহাটির ক্রুদের আতিথেয়তা দেওয়া শেষ করেছে।

সুশান্ত সিং বলেন, ‘ভারতীয় জলসীমা ত্যাগ করার মাত্র কয়েক ঘণ্টা পরে আইআরআইএস ডেনা ডুবে যাওয়া নয়াদিল্লির আঞ্চলিক বিশ্বাসযোগ্যতার জন্য একটি বিশাল আঘাত।’

ইরানের ১০৫টি বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: রেড ক্রিসেন্টইরানের ১০৫টি বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: রেড ক্রিসেন্ট।

তিনি উল্লেখ করেছেন, ইরানি জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবহরের পর্যবেক্ষণের মধ্যে থেকে এমন একটি অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিল, যা কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্র নয় এবং অবশ্যই ভারতের প্রভাবের মধ্যে থাকা একটি অঞ্চল।’

বিশ্লেষক বলেন, বাণিজ্য ও জ্বালানি রুট রক্ষা করা, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এড়িয়ে যাওয়া এবং তার সামুদ্রিক পরিধির এত কাছাকাছি তৃতীয় পক্ষের গতিশীল পদক্ষেপের স্বাভাবিকীকরণ রোধ করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য সিএনএন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। তবে ভারত এ ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

আরএ

এই সম্পর্কিত আরো