ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এই হামলার ফলাফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।
আরাগচি উল্লেখ করেছেন, হামলার শিকার ইরানি যুদ্ধজাহাজটি ভারত নৌবাহিনীর অতিথি ছিল। তিনি আজ বৃহস্পতিবার এক্স পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে।”
গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস দিনা নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজটি ডুবে যায়।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৮৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে।
এসআর