সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ২১ জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর। তবে ভিজিটর ও ভ্রমণ ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

সোমবার সকালে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য।

এই স্থগিতাদেশ ভিজিটর বা ভ্রমণ ভিসার জন্য প্রযোজ্য নয় বলে উল্লেখ করেছে মার্কিন দূতাবাস। এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। যারা বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই ভিসা সুবিধা পাবেন।

এতে আরও বলা হয়, দেশগুলোর নাগরিকেরা আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি আগের মতোই চলমান থাকবে। এমনকি দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ

জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট

বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ