শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা দিনে দিনে বাড়ছেই। বিশেষ করে হিন্দুত্ববাদী রাজ্যে এসব ঘটনার হার সবচেয়ে বেশি। কাজের সন্ধানে যেসব মুসলিম নাগরিক নিজ রাজ্যের বাইরে অন্য রাজ্যে যাচ্ছেন, সেসব কর্মী কোনো না কোনো অজুহাতে গেরুয়া বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছেন। এবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। আক্রান্ত ব্যক্তির নাম দিলজানি আনসারি; তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। অভিযোগ উঠেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাকে মারধর করে একদল যুবক।

পুলিশ জানিয়েছে, আনসারি গত ১৫ বছর ধরে প্রতিবছর প্রায় ছয় মাস করে ম্যাঙ্গালুরুতে গিয়ে শ্রমিকের কাজ করেছেন। প্রতিবছর কাজের প্রয়োজন অনুযায়ী চার থেকে ছয় মাস এ শহরেই থাকেন। রোববার ম্যাঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায় চার যুবক তার পথ আটকায় এবং তার পরিচয়পত্র দেখতে চায়। এ সময় সেসব যুবক তাকে ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করে। এ সময় দিলজানি নিজেকে ভারতীয় বলে দাবি করলেও ওই যুবকরা তা অস্বীকার করে তাকে মারধর শুরু করে। এ সময় দিলজানির কাছে থাকা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম হন তিনি। শেষে স্থানীয় এক নারী তাকে উদ্ধার করেন। আতঙ্কিত দিলজানি থানায় কোনো অভিযোগ করেননি। তিনি অভিযোগ দায়ের না করেই বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় নেতাদের জানান। পরে তারাই বিষয়টি পুলিশকে জানান।

তদন্তের পর পুলিশ দিলজানির নথিপত্র যাচাই করে নিশ্চিত হয় যে, তিনি ভারতীয় নাগরিক। সন্দেহভাজনদের নাম সাগর, দানুশ, লালু রথিশ ও মোহন, যারা একটি ডানপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। চার অভিযুক্ত এখনো পলাতক।

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত