শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা প্রবাসী নিহত

বুধবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা থেকে আসা এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহ আগেই ফেডারেল এজেন্টদের গুলিতে এক মার্কিন নারী নিহত হওয়ার ঘটনায় নতুন করে আবারো উত্তেজনা তৈরি হয়েছে।

মিডওয়েস্টের এই শহরের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ক্ষোভ ও উদ্বেগের বিষয়টি তারা বুঝতে পারছেন। একই সঙ্গে মিনিয়াপোলিস শহর আবারো দাবি জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই/আইস) যেন অবিলম্বে শহর ও রাজ্য ছেড়ে চলে যায়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এক্সে দেওয়া এক বিবৃতিতে গুলির ঘটনা নিশ্চিত করে জানায়, ভেনেজুয়েলা থেকে আসা এক অবৈধ অভিবাসীকে ট্র্যাফিক থামানোর সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি প্রতিরোধ করেন বলে দাবি করা হয়।

টিআরটি ওয়ার্ল্ডের সংবাদে এসেছে, ঘটনাস্থলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, তখন পাশের একটি অ্যাপার্টমেন্ট থেকে দুজন ব্যক্তি বেরিয়ে এসে তুষার পরিষ্কারের বেলচা ও ঝাড়ুর হাতল দিয়ে একজন কর্মকর্তার ওপর হামলা চালান।

বিভাগটি আরও জানায়, নিজের জীবন রক্ষার জন্য ওই কর্মকর্তা একটি প্রতিরক্ষামূলক গুলি ছোড়েন। এতে প্রাথমিক লক্ষ্যবস্তু ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তিনি মারা যান বলে জানানো হয়েছে।

ঘটনার পর মিনিয়াপোলিস শহর এবং মিনেসোটা রাজ্যের একাধিক নির্বাচিত কর্মকর্তা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন আইসিইসহ ফেডারেল এজেন্টদের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত