বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ অস্বীকার করল ইরান পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ বাহরাইনের মানামায় বিস্ফোরণ সিএনএনের প্রতিবেদন - ইরানের যুদ্ধজাহাজডুবি: ভারতের আঞ্চলিক বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা দোহায় একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতার ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: আরাগচি ছাতকে মসজিদের ফান্ড লুটের প্রতিবাদ করায় হত্যার শিকার কৃষক ফজল মিয়া ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও
advertisement
বিনোদন

ব্যাংক হিসাব জব্দের সংবাদে নাম বিভ্রাট, বিশেষ বার্তা দিলেন তিশা

সময়মতো কর পরিশোধ না করায় দেশের বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা। এবার বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী নিজেই।

রোববার রাতে ফেসবুকে একটি পোস্টে তিশা লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

প্রসঙ্গত, গত ১৫ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে কয়েকজন তারকা রয়েছেন তারা হলেন মৌসুমী, রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা, শবনম পারভীন ও আহমেদ শরীফ।

এই সম্পর্কিত আরো

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ অস্বীকার করল ইরান

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ

বাহরাইনের মানামায় বিস্ফোরণ

সিএনএনের প্রতিবেদন ইরানের যুদ্ধজাহাজডুবি: ভারতের আঞ্চলিক বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা

দোহায় একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতার

ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: আরাগচি

ছাতকে মসজিদের ফান্ড লুটের প্রতিবাদ করায় হত্যার শিকার কৃষক ফজল মিয়া

‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও