বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ অস্বীকার করল ইরান পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ বাহরাইনের মানামায় বিস্ফোরণ সিএনএনের প্রতিবেদন - ইরানের যুদ্ধজাহাজডুবি: ভারতের আঞ্চলিক বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা দোহায় একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতার ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: আরাগচি ছাতকে মসজিদের ফান্ড লুটের প্রতিবাদ করায় হত্যার শিকার কৃষক ফজল মিয়া ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও
advertisement
বিনোদন

জিম থেকে বেরিয়ে পাপারাজ্জিদের ওপর বিরক্ত সামান্থা

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যেই নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়ে রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সুপ্রভাত জানিয়ে ছবি তোলা শুরু করলেই অভিনেত্রীর এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে ভক্তরাও হতবাক। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ছবিতে দেখা যাওয়া সামান্থাকে এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন।

এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক-ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। 

ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, ‘দয়া করে থামুন, এসব বন্ধ করুন।’ গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধ করুন।

সামান্থার এমন আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ লিখেছেন, ‘নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে।’ কেউবা প্রশ্ন তুলেছেন, ‘একের পর এক ফ্লপ সিনেমার পরেও এমন মনোভাব কোথা থেকে আসে?’ অনেকেই তাকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।

এই সম্পর্কিত আরো

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ অস্বীকার করল ইরান

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ

বাহরাইনের মানামায় বিস্ফোরণ

সিএনএনের প্রতিবেদন ইরানের যুদ্ধজাহাজডুবি: ভারতের আঞ্চলিক বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা

দোহায় একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতার

ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: আরাগচি

ছাতকে মসজিদের ফান্ড লুটের প্রতিবাদ করায় হত্যার শিকার কৃষক ফজল মিয়া

‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও