বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: আরাগচি ছাতকে মসজিদের ফান্ড লুটের প্রতিবাদ করায় হত্যার শিকার কৃষক ফজল মিয়া ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও সিলেটে হাওরের হিজল গাছে ঝুলছিল ব্যবসায়ীর লাশ শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করলেন আজমল চৌধুরী মালয়েশিয়ায় বিএনপি নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ সুনামগঞ্জে মাইকিং করেও থামছেনা নদীপথে চাঁদাবাজি নবীগঞ্জে ৬ কোটির জাইকা প্রকল্পে ‘কালো বাণিজ্য’ দিরাই শহরে পানির তীব্র সংকট, দুর্ভোগে ব্যবসায়ীরা
advertisement
বিনোদন

ফারিয়া ৯ জুলাই থেকে ১৩ আগস্ট দেশেই ছিলেন না

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) থাইল্যান্ডে যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। এরপর ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার সিএমএম আদালতে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪ শত জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

মামলার বিবরণীতে দেখানো হয়েছে হত্যাচেষ্টা মামলার সময়কাল গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট।

এই সময়ে নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। যার ডকুমেন্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে ফারিয়ার ঘনিষ্ঠজনরা। দেখা যায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নুসরাত ফারিয়া ঢাকা থেকে উড়াল দেন ৯ জুলাই। ঐদিন দুবাই পৌঁছান তিনি। দুবাই থেকে ১০ জুলাই কানাডার টরেন্টোর উদ্দেশ্যে উড়াল দেন। আবার ফেরার সময় ১২ আগস্ট টরেন্টো থেকে উড়াল দেন, ১৩ আগস্ট দুবাই পৌঁছান। ট্রানজিট শেষে পরেরদিন অর্থাৎ ১৪ আগস্ট তিনি ঢাকায় আসেন।

এ সময়টায় তিনি কানাডার বিভিন্ন শহরে কনসার্টে ব্যস্ত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ইরানি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ফলাফল ভোগ করতে হবে: আরাগচি

ছাতকে মসজিদের ফান্ড লুটের প্রতিবাদ করায় হত্যার শিকার কৃষক ফজল মিয়া

‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও

সিলেটে হাওরের হিজল গাছে ঝুলছিল ব্যবসায়ীর লাশ

শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ করলেন আজমল চৌধুরী

মালয়েশিয়ায় বিএনপি নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

সুনামগঞ্জে মাইকিং করেও থামছেনা নদীপথে চাঁদাবাজি

নবীগঞ্জে ৬ কোটির জাইকা প্রকল্পে ‘কালো বাণিজ্য’

দিরাই শহরে পানির তীব্র সংকট, দুর্ভোগে ব্যবসায়ীরা