সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল জাজিরার বিশ্লেষণ - যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট
advertisement
সারাদেশ

ইমরান খানকে গৃহবন্দি অবস্থায় বানিগালায় থাকার প্রস্তাব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার জেল জীবনের বাকি সময় ইসলামাবাদের বাড়ি বানি গালা’তে কাটানোর প্রস্তাব দিয়েছেন  আদালত।

বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেন তার আইনজীবী ফয়সাল চৌধুরী। তবে সাফ জানিয়ে দিয়েছেন বিনা বিচারে পিটিআই’র যে সমর্থকদের আটকে রাখা হয়েছে তাদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত কোথাও যাবেন না তিনি। দ্য নিউজ’কে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে অনলাইন জি-নিউজ। ইমরান খান এক বছরের বেশি সময় ধরে আদিয়ালা জেলে কারাভোগ করছেন। সম্প্রতি দ্য নিউজের রিপোর্টে বলা হয়, পাকিস্তান সরকার ইমরান খান’কে গৃহবন্দি অবস্থায় জীবন-যাপনের সুযোগ দিতে পারে। সেক্ষেত্রে এর বিনিময়ে তিনি বর্তমান সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না। তাছাড়া তার নেতৃত্বে যে আন্দোলনগুলো চলছে তা অতিদ্রুত বন্ধ করতে হবে। ইমরান খানের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এমন শর্তের বিষয় এমন সময় সামনে এলো, যখন কেন্দ্রীয় সরকার ও পিটিআই গুরুত্বপূর্ণ ওই দু’টি ইস্যুতে ইতিমধ্যে আলোচনায় বসেছেন।

এসব আলোচনায় যেসব শর্ত দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম- বিনা বিচারে যেসব পিটিআই সমর্থককে আটক রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ২০২৩ সালের ৯ই মে দাঙ্গা পরিস্থিতি এবং ২০২৪ সালের ২৬শে নভেম্বর প্রতিবাদ বিক্ষোভের সময় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিশন গঠন করতে হবে। ওই রিপোর্টে একটি নির্দিষ্ট মহলের বিরুদ্ধে দু’পক্ষের চলমান সমস্যা সমাধানের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়। উল্লেখ্য, কয়েকমাস থেকে কেন্দ্রীয় সরকার ও পিটিআই’র মধ্যে বিবদমান সমস্যা চলমান। ইমরান খানের আইনজীবী পিটিআই’র সমঝোতাকারী দল’কে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চান আদালতের কাছে।

এই সম্পর্কিত আরো

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

আল জাজিরার বিশ্লেষণ যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ

জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট