বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারে বন্ধের নির্দেশনা - শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী
advertisement
সারাদেশ

প্রধান উপদেষ্টার দপ্তরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের স্মারকলিপি

বিডিআর কল্যাণ পরিষদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছে। সংগঠনটির সভাপতি ফয়জুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটির প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।

স্মারকলিপি প্রদান শেষে সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমের সামনে কথা বলেন এক বিডিআর সদস্যের সন্তান মারুফ সরকার। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিনামা প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে জমা দিয়েছি। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। দু-এক দিনের মধ্যেই আমাদের একটা ফল জানানো হবে বলে জানানো হয়েছে।’

মারুফ সরকার আরও বলেন, ‘আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিডিআর কল্যাণ পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত; নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

এর আগে গতকাল রাত থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। গতকাল তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ সকাল ১০টার মধ্যে প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা না হলে তাঁরা যমুনা ঘেরাও করবেন।

পরে শাহবাগ থানা-পুলিশের মাধ্যমে তাঁদের সঙ্গে মধ্যস্থতা করে বলা হয়, বিডিআর সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে তাঁরা মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করেন এবং জাদুঘরের সামনেই অবস্থান নেন।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসতে পারে বন্ধের নির্দেশনা শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী