বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারে বন্ধের নির্দেশনা - শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী
advertisement
সারাদেশ

রাজধানীর লেকে মিলল ১৫ ফুট লম্বা অজগর

রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় লেকের পানি থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১২ নাম্বার ইস্টার্ন হাউজিং এলাকার কাজীবাড়ীসংলগ্ন লেক থেকে অজগরটি উদ্ধার করা হয়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ইস্টার্ন হাউজিং এলাকার কাজীবাড়ী মোড়সংলগ্ন লেকের পানিতে রাতের বেলায় অজগর সাপটি ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন নারী-পুরুষ। তারা চিৎকার-চেঁচামেচি শুরু করলে লোকজন সেখানে জড়ো হন। লোকজনের হইহুল্লোড় দেখে সাপটি লেকের পানি থেকে ডাঙ্গায় উঠার চেষ্টা করে। একপর্যায়ে বিপ্লব নামে এক যুবক পানিতে নেমে সাপটি উদ্ধার করে বস্তায় ভরেন। 

আরেক প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বলেন, অজগরটি ধরার পর ইঞ্চিটেপ দিয়ে মেপে ১৫ ফিটের বেশি পাওয়া গেছে। 

তিনি বলেন, অজগরটি দেখতে তরতাজা ও সতেজ  মনে হয়েছিল। দুর্বল মনে হয়নি।  

ইস্টার্ন হাউজিংয়ের বাসিন্দা ও গণমাধ্যমকর্মী এসএম ইমন বলেন, অজগরটি সম্ভবত পাশের বোটানিক্যাল গার্ডেন থেকে এসেছে। এ গার্ডেনে বড় বড় অজগর সাপ উন্মুক্ত অবস্থায় থাকে।    

এদিকে বিশালাকার অজগর সাপের খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটি এক নজর দেখার জন্য লেকের পাশে ভিড় করেন। অনেকে মোবাইলে অজগরের  ছবি তুলে ফেসবুকে শেয়ার করেন। একপর্যায়ে লোকজনের চাপ বেশি হওয়ায় লেকসংলগ্ন ব্রিজটি ভেঙে নিচে পড়ে যায়। অবশ্য কারো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

রূপনগর থানার ওসি মোকাম্মেল বলেন, অজগর সাপটি ধরার পর লোকজন থানায় খবর দেন। সাপটি উদ্ধার করে রাতেই  বন বিভাগের হাতে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, সাপটি পানিতে ভেসে এসেছে। কোথা থেকে এসেছে সেটা বলা মুশকিল।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসতে পারে বন্ধের নির্দেশনা শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী