বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারে বন্ধের নির্দেশনা - শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী
advertisement
সারাদেশ

রাজশাহী নির্বাচন অফিসে দুদকের অভিযান

রাজশাহী আঞ্চলিক নির্বাচন ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদক কর্মকর্তারা এ ভবনের বোয়ালিয়া থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে গিয়ে বেশকিছু তথ্য নেন।

এছাড়া অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা।

দুদকের তিন সদস্যের এই এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। দুদক কমিশনে যাওয়া এক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

আমির হোসাইন জানান, গত ২২ জুন দুদক কমিশনে অভিযোগ করেন একজন ভুক্তভোগী। এর প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম গঠন করে এ অভিযান চালানো হয়।

দুদকে করা অভিযোগে বলা হয়, নির্বাচন অফিসে বিভিন্ন সেবা নিতে এলে দিনের পর দিন হয়রানি হতে হয়। সরকারি নির্ধারিত ফি দিয়ে দ্রুত কাজ হয় না। বাড়তি টাকা দিলে দ্রুত কাজ হয়ে যায়। দুদক কর্মকর্তারা অভিযানে গিয়ে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির তথ্যাদি সংগ্রহ করেন।

নগরীর বোয়ালিয়া থানা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, আমাদের অফিসে সেবা নিতে কোনো হয়রানি হতে হয় না। টাকাও নেওয়া হয় না; কিন্তু পাসপোর্ট করার সময় অহেতুকভাবে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য এখানে পাঠানো হয়। তখন ট্রেজারির বাইরে আউটসোর্সিংয়ে কাজ করা কর্মীরা দুই-একশ টাকা নেয়। পাসপোর্ট অফিস নিজেই জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারে। এটা কেন যে আমাদের কাছে পাঠায় সেটা বুঝি না।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, দুদক কর্মকর্তারা যখন এসেছিলেন, তখন আমি একটু মিটিংয়ে ছিলাম। এ বিষয়ে বিস্তারিত আমি জানাতে পারব না।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, অভিযোগ পেয়ে আমরা অভিযানে গিয়েছিলাম। আমরা এ ব্যাপারে দুদক কমিশনে প্রতিবেদন পাঠিয়ে দেব।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসতে পারে বন্ধের নির্দেশনা শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী