বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সারাদেশ

পর্নোগ্রাফির অভিযোগে মা ও ছেলে গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় পর্নোগ্রাফি ও এক তরুণীকে নির্যাতনের ঘটনায় আলোচিত মা ও ছেলে- শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) বিকালে কলকাতার আলিপুর এলাকা থেকে শ্বেতাকে এবং সকালে গল্ফগ্রিন এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে শ্বেতা নিজের মোবাইল ব্যবহার করছিলেন না। তিনি অন্যদের মোবাইল ফোন ব্যবহার করে ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখতেন। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সেই মোবাইলগুলোর অবস্থান নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আরিয়ান দাবি করেছেন, তারা কোনো পর্নোগ্রাফি ভিডিও বানাননি এবং তরুণীকে নির্যাতনের অভিযোগও মিথ্যা। তার আইনজীবী জানান, উলটো ওই তরুণীই আরিয়ানকে বিয়ে করতে চাচ্ছিলেন।

তবে সংবাদমাধ্যমের দাবি, মা-ছেলে একটি প্রোডাকশন হাউস খুলে পর্নোগ্রাফি ভিডিও তৈরির ব্যবসায় জড়িত ছিলেন। আরও অভিযোগ রয়েছে, উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকার এক তরুণীকে দিনের পর দিন হাওড়ার বাঁকড়া এলাকার একটি ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

গত শুক্রবার ওই তরুণী কোনোভাবে পালিয়ে এসে ঘটনাটি প্রকাশ্যে আনে। বর্তমানে তিনি কলকাতার সাগর দত্ত হাসপাতালে আইসিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় রাজ্যের জাতীয় মহিলা কমিশন স্বপ্রণোদিত হয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের