বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সারাদেশ

ব্যাংকের ওয়াশরুমের জানালা ভেঙে ১৫ লাখ টাকা চুরি করেন নিরাপত্তাকর্মীসহ তিনজন

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের