বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সারাদেশ

বাংলাদেশে যখন আঘাত হানবে ঘূর্ণিঝড় শক্তি

বঙ্গোপসাগরে ‘শক্তি’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। গত রোববার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “বঙ্গোপসাগরে ২৩ থেকে ২৮ মে এর মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। যা শ্রীলঙ্কার দেওয়া। ঘূর্ণিঝড়টি আগামী ২৩ থেকে ২৬ মে-র মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল-ভাগে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।” তার এ ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের মধ্যে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দক্ষিণপূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবার দ্বীপ এবং উত্তর আন্দামানের কিছু জায়গায় আজ মঙ্গলবার অগ্রসর হয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম জাগরণ জানিয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ এখনো ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি নিশ্চিত করেনি। এই মৌসুমী ঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেটিও নিশ্চিত নয়। এদিকে গত বছরের অক্টোবরে ভারতের উড়িশা ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি অঞ্চল দিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। অতিপ্রবল ওই ঘূর্ণিঝড়টি স্থলে আঘাত হানার আগে ভারতের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের