বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সারাদেশ

এখন তথ্য জানতে ও সমস্যা জানাতে পারবেন হাইওয়ে পুলিশের ওয়েবসাইটে

হাইওয়ে পুলিশের বহুল তথ্যসংবলিত যুগোপযোগী ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ মে) দুপুরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, ‘হাইওয়ে পুলিশের এই ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইটটি অত্যন্ত তথ্যপ্রযুক্তিভিত্তিক ও তথ্যবহুল। মহাসড়ক ব্যবহারকারীদের এই ওয়েবসাইট অনেক উপকারে আসবে।’

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইটের ফিচারসমূহ

হাইওয়ে পুলিশ ডিজিটাল ম্যাপ, যেখানে জুরিসডিকশনসহ হাইওয়ে থানার অবস্থান, স্থানীয় থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট, পেট্রলপাম্প, ওয়ার্কশপ, গরুর হাটের জিও লোকেশন ও যোগাযোগ নম্বরসহ ব্যবহারকারীর বর্তমান অবস্থান থেকে দূরুত্ব ও রুটসহ অনেক ধরনের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

ফোন ডিরেক্টরি, যেখানে হাইওয়ে পুলিশের সিনিয়র অফিসার্স ও থানার নাম্বার খুবই সহজেই পেয়ে যাবেন মহাসড়ক ব্যবহারকারীরা। মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি অভিযোগ বক্স রাখা হয়েছে। যেখানে সড়ক ব্যবহারকারীরা খুব সহজেই তাঁদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।

ওয়েবসাইটটিতে ই-প্রসিকিউশন, অপরাধ পরিসংখ্যানসহ হাইওয়ে পুলিশের অনেক তথ্য পাওয়া যাবে।

নির্বিঘ্নে যাতায়াতের জন্য গুগল ম্যাপ ও ট্রাফিক আপডেট সন্নিবেশিত আছে।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের