বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সারাদেশ

নদী থেকে বালু তোলা নিয়ে সংঘর্ষে মেম্বারসহ আহত ১০

কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালী নদীতে ড্রেজার দিয়ে বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে আগানগর ইউনিয়নের কাছে কালী নদীর পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- রশিদ, জব্বার, খোকন, লাল মিয়া ও শহীদ মেম্বার প্রমুখ। অন্য আহতরা ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, ভৈরবের কালী নদী থেকে বালু তুলতে আশুগঞ্জের ড্রেজার মালিক রিপন মিয়া লোড ড্রেজার পাঠান। তিনি লুন্দিয়া গ্রামের মেম্বার শহীদ মিয়ার কাছে বালু তোলার সময় সহযোগিতা চান।

বৃহস্পতিবার সারাদিন ড্রেজারে নদী থেকে বালু তোলা হয়েছে। রাতে বালুভর্তি ট্রলারগুলো আগানগর গ্রামের কাছে নদীর পাড়ে রাখা হয়।

এদিকে বালু তোলার খবর পেয়ে প্রতিপক্ষ ফয়সাল, আক্কাছ ও মতি লোকজন নিয়ে শহীদ মেম্বারের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগে জানা গেছে। এ সময় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০ জন আহত হন।

শহীদ মেম্বার বলেন, তারা হিংসা করে আমার ওপর আক্রমণ চালিয়েছে। ড্রেজার মালিক সরকারি ইজারা নিয়ে নদী থেকে বালু তুলছেন। প্রতিপক্ষের অনেকেই এসব বালুর নৌকায় হামলা চালিয়ে তাদের মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দুপক্ষের মধ্য সংঘর্ষ বাধে।

তবে প্রতিপক্ষের ফয়সাল ও আক্কাছ ঘটনা অস্বীকার করে বলেন, বালু উত্তোলনে আমাদের গ্রামের ক্ষতি হতে পারে বলে আমরা বাধা দিলে শহীদের লোকজন আমাদের ওপর হামলা করে। পরে সংঘর্ষ হয়।

মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, নদী থেকে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

ভৈরব থানার ওসি খন্দকার ফূয়াদ রুহানী জানান, এ ঘটনার খবর আমি পাইনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের