বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সারাদেশ

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

রোববার (০৪ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সাকিব (২০)। সে মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় বিএসএফ ১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসাপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, স্থানীয় চেয়ারম্যান হতে প্রাপ্ত তথ্য মোতাবেক, রোববার রাতে সীমান্ত দিয়ে মোটরসাইকেল নামাতে গিয়ে বাংলাদেশি যুবক সাকিব বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন ও বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ঘটনায় বিজিবির সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, রোববার রাতে বিএসএফের গুলিতে সাকিব নামের এক যুবক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের