মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সারাদেশ

তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, গুরুতর দগ্ধ ম্যানেজার

যশোরের মনিরামপুরের খেদাপাড়া বাজারের তাবাচ্ছুম এন্টারপ্রাইজ নামে একটি জ্বালানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং একজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তেল ডিপোর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, আজ সকালে ডিপোতে ম্যানেজার কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে আগুন লেগে যায়। তখন প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে ম্যানেজার দগ্ধ হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিপো মালিক আরও জানান, সেখানে ব্যারেলে কেরোসিন ও ডিজেল ছিল। কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। আগুন লেগে একটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকাসহ ভেতরে সব পুড়ে গেছে। ডিলারশিপ নিয়ে তিনি খেদাপাড়া বাজারে তেলের ব্যবসা করছিলেন বলেও জানান।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়াত হোসেন কালবেলাকে জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে যশোর ও ঝিকরগাছা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে ডিপো মালিকের দাবি- আগুনে তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ