সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল
advertisement
সারাদেশ

আলু কিনতে ৯ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫

৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জের দুদাল গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মো. আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদরের বোতলবুনিয়া গ্রামের মো. মোস্তফা খান (৪৩), ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার মো. ফেরদৌস হাওলাদার (৩০)।

বিকেলে সদর থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ।

এ সময় আটক পাঁচজনের কাছ থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এই জাল টাকা নিয়ে তাঁরা রংপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে আলু ক্রয়ের পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল