মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সারাদেশ

আবু সাঈদের মৃত্যুর দিন বন্ধ থাকবে বেরোবি

শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের হল ভাড়া ও উন্নয়ন ফি মওকুফসহ সিন্ডিকেট সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পালটানো হয়েছে।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানি হল’ করা হয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল দুটির নামফলক ভেঙে ফেলে নতুন নাম ঘোষণা করেছিলেন।

সিন্ডিকেট সভা শেষে আবাসিক হলের নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের নামে বিভিন্ন হল ও স্থাপনার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছিল আমরা তার উত্তর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা তার পরিবারের নামে দুটি হল ও একটি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানি হল’ নামকরণের সিদ্ধান্ত সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। আজ থেকে এ নামে পরিচালিত হবে। এছাড়া ড. ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট এর নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ড. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। এ দিনটি পালন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানান তিনি।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান