মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সারাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পুরুষ সার্জারি ওয়ার্ডের করিডরে রাখা রোগীদের ব্যবহৃত পরিত্যক্ত মালপত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


জানা গেছে, হাসপাতালের পুরুষ সার্জারি করিডর থেকে আগুন ছড়িয়ে পড়লে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনেরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

এ সময় ওয়ার্ডের সব রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের কর্মীদের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের পরিচালক নুরুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুরুষ সার্জারি ওয়ার্ডের বাইরে করিডরে রোগীদের ব্যবহৃত বিছানাপত্রের কিছু পরিত্যক্ত জিনিসপত্রসহ হাসপাতালের কিছু মালপত্র রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুল মালেক বলেন, ‘বিকেল ৫টা ৩৩ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের করিডরে আগুন দেখতে পাই। অল্প সময়ের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনি। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোগীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করছি, ওপরে জানালার থাই গ্লাস লাগানোর সময় গ্রান্ডিং মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’a

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান