মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সারাদেশ

বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, ভারতীয়কে ধরে আনলেন বাংলাদেশিরা

দিনাজপুরে খেতে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে। বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকেই ফেরত দেওয়া হয়েছে।

ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নেওয়া কিশোরের নাম মো. আলামিন। সে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানসহ কয়েকজন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এ সময় বিএসএফ সদস্যদের ৬ জনের একটা টিম এসে তাকে মারধর করে এবং টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে। তারপর বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

এসব ঘটনার পর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, ৫ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা ফেরত দিয়েছে। আর ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান