মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সারাদেশ

বিস্ফোরক মামলায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার চারজন হলেন- ইসলামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান শাহীন, গোয়ালের চর ইউনিয়নের কাছিমার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান হক ও ফজলুল হক।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, সোমবার রাত সাড়ে ৮টায় গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের আইডি থেকে একটি ঝটিকা মিছিলের ভিডিও পাওয়া যায়। এতে দেখা গেছে, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারিপাড়া এলাকায় যুবলীগ কর্মী এসকে সুজন খানের নেতৃত্বে একটি মিছিল বের করে। এ সময় প্রায় ১৫/১৮ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় গোয়ালেরচর ইউপির কারিপাড়া গ্রামের বিএনপির জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক হাফিজুর বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২২০ আওয়ামী লীগ নেতার নামে বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান