সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল জাজিরার বিশ্লেষণ - যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি
advertisement
সারাদেশ

বিছানায় দুই শিশু গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিল মা

বগুড়ার শাজাহানপুরে সাদিয়া বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ এবং তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ১২টার দিকে উপজেলার খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি স্কুলপাড়া গ্রামে শাহাদাৎ হোসেন নামে এক সেনাসদস্যর স্ত্রী সাদিয়া বেগম ও তাদের ৭ মাস বয়সি সাইফ নামে এক ছেলে সন্তান এবং ২ বছর বয়সী সাইফা নামে এক মেয়ে সন্তান নিয়ে বসবাস করতেন। চাকরির কারণে তিনি বাহিরে থাকতেন। মঙ্গলবার সকালে মা ও দুই শিশু সন্তান ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায়- মায়ের মরদেহ রশিতে ঝুলছে এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মা তার দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় স্বামী শাহাদত হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

আল জাজিরার বিশ্লেষণ যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি