মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সারাদেশ

কোনাবাড়ীতে বাণিজ্যিক ভবনে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে টাওয়ারের নিচতলায় টেস্টি টং ফাস্ট ফুডের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একতা টাওয়ারের নিচতলায় আজ বিকেল ৫টার দিকে একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

সূত্র আরও জানায়, আজ একতা টাওয়ারের মার্কেটে সাপ্তাহিক বন্ধ ছিল। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দলনেতা মো. আশরাফুজ্জামান বলেন, ‘আমরা মার্কেটের ভেতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। ভেতরে প্রচুর ধোঁয়া। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, একতা টাওয়ারের নিচতলায় একটি রেস্টুরেন্টে ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ৪টি ইউনিট গিয়ে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. আশরাফুজ্জামান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্টুরেন্টের ভেতরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান