বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান - আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার
advertisement
ক্যাম্পাস

ছাত্রদল নেতা হামিমের আবেগঘন বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের কাছে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম। এই পরাজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্য করে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি।

বুধবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ।  হাসি-খুশি তবে সংগ্রামী। জনাব তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দ আমাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন, আমার ওপর আস্থা রেখেছেন সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমি দুঃখ প্রকাশ করছি জনাব তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এ পরাজয় ভাগ্যের কাছে, পরিবেশ ও পরিস্থিতির কাছে এবং নিছক সময়ের কাছে। সারা দেশের মানুষের কত দোয়া। নিশ্চয়ই সে দোয়া ব্যর্থ হবে না।’

ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমার মনের খবর জানতেন, এতটা সহীহ চিন্তা-ভাবনা থাকার পরেও কেন তাকদিরে এই পরাজয় রেখেছিলেন জানি না। আমি চিরকৃতজ্ঞ এই দলের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে, আমার বিশ্ববিদ্যালয় আদর্শিক অগ্রজদের নিকট আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেসব শিক্ষার্থীর কাছে, যারা আমার জয় নিশ্চিত ভেবেছিলেন এবং বিশেষ করে সেসব শিক্ষার্থীর কাছে, যারা মনে করেননি আমি তাদের জন্য যোগ‍্য!’

ডাকসুর চূড়ান্ত ঘোষিত ফলে জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পাঁচ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

এই সম্পর্কিত আরো

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার