বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান - আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার
advertisement
ক্যাম্পাস

৮০ শতাংশের বেশি ভোট পড়েছে, জানালেন রিটার্নিং কর্মকর্তারা

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে। কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না বলেও জানিয়েছেন তারা

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের কাছে ডাকসু নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেলা ৩টার দিকে সিনেট ভবনের কেন্দ্রগুলো পরিদর্শনের পর তিনি বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না।

উপাচার্য জানান, বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তিনি আরও নিশ্চিত করেন, নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার জন্য আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনাটির কথা উল্লেখ করেন উপাচার্য বলেন, যার কারণে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

টিএসসির কেন্দ্রে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়েও উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ডাকসু নির্বাচনকে এখন দেশের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন ও যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’

এই সম্পর্কিত আরো

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার