বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান - আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার
advertisement
ক্যাম্পাস

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে মোট ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বুধবার (৪ জুন, ২০২৫) বিকেলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা তাদের নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে এনটিআরসিএ-এর দুটি ওয়েবসাইটেরযেকোনো একটি থেকে ফল জানতে পারবেন। ওয়েবসাইটগুলো হলো—

২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। এই ধাপে রেকর্ডসংখ্যক প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এরপর গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল, যেখানে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন এবং পাসের হার ছিল ২৪ শতাংশ।

এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে আসছে। তবে প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও প্রদান করে। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এনটিআরসিএ মোট ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে।

এই সম্পর্কিত আরো

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার