বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান - আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার
advertisement
ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের ব্যঙ্গচিত্র মুছে দিল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত ইসলামীর তিন নেতা গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর প্রতি ঘৃণা প্রদর্শনসূচক প্রতিকৃতি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত 'চিত্র প্রদর্শনী ও তুলির আঁচড়ে দ্রোহ' শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে হলের সড়কের মেঝেতে এই ঘৃণাসূচক প্রতিকৃতিগুলো এঁকেছিলেন শিক্ষার্থীরা।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন এসব প্রতিকৃতি মুছে ফেলে। তবে প্রতিকৃতির ওপরে লেখা 'রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব দালালরা ভেসে যাবে বঙ্গোপসাগরে'—স্লোগানটি মোছা হয়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, 'আমি মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে আমি এখনো জানি না। হল প্রভোস্টের সঙ্গে কথা বলে জানাব।'

জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মণ বলেন, 'শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। শিক্ষার্থীদের বলেছিলাম, বুদ্ধিজীবী দিবসে সম্মান জানানোর জন্য আপনাদের ভেতরে যে দ্রোহ রয়েছে, তা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলুন। আজ সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল।'

তিনি অভিযোগ করে বলেন, 'আমাদের কোনো প্রকার না জানিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো মুছে ফেলেছে। যারা ঘৃণিত রাজাকার, তাদের ছবি মুছে ফেলায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ ও লজ্জিত। আমরা এই ঘটনার ধিক্কার জানাই।'

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। সে কারণে প্রশাসন থেকে এগুলো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন মহলে কে বা কারা অভিযোগ করেছে, তা আমি জানি না। আমাকে আদেশ দেওয়া হয়েছে, তাই আমি মুছে ফেলেছি।'

এই সম্পর্কিত আরো

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার