বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান - আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার
advertisement
ক্যাম্পাস

সরকারি মদন মোহন কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরকারি মদন মোহন কলেজ সিলেট  অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করেন। 

বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর) রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন 
মদন মোহন  কলেজের  অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার ছাত্ররা।  

সিলেট  শহরের লামাবাজার মদন মোহন কলেজ থেকে শুরু করে চৌহাট্টা আলিয়া মাদ্রাসাস্থ বিভিন্ন জায়গা ঘুরে সরকারি  মদন মোহন কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার পক্ষ থেকে ভ্রাম্যমাণ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে দেখা যায়। হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় তাৎক্ষণিক পরিকল্পনায় নেওয়া হয় এ মানবিক উদ্যোগ।

শীতবস্ত্র বিতরণের সময় সরকারি  মদন মোহন কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার ছাত্রদের  জন্য অনেকে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেন।

গণমাধ্যমকে মদন মোহন কলেজ অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার শিক্ষার্থীরা জানান, সারাদেশের মতো সিলেটেও  শীতের তীব্রতা বেড়েছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা রাস্তায় থাকেন, তাদের কষ্টের কথা ভেবেই আজকের এই আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার মোঃ ইসমাইল মজুমদার(সজীব),আবির,জুবায়ের,ফাহিম, আরিফ, লিমন কান্তি, দূর্জয় দে, নয়ন চৌধুরী, জাবেদ,সোহাগ ও আরো অনেকেই।

শীতের রাতের নিস্তব্ধতা ভেঙে মদন মোহন অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান শাখার ছাত্রদের এমন মানবিক উপস্থিতি অসহায় মানুষের মুখে এনে দেয় আনন্দের হাসি।

এই সম্পর্কিত আরো

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার