সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক
advertisement
অর্থ-বাণিজ্য

হঠাৎ আমদানি বন্ধ, বেড়েছে পেঁয়াজের দাম

দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর আর কোনো ইমপোর্ট পারমিট না দেওয়াতে বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

এদিকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে দাম। বর্তমানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৫ টাকা বেড়ে ৭০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৭ টাকা বেড়ে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি আর হবে না- এমন সংবাদে দেশের মোকামে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সেই সঙ্গে আমদানিকৃত পেঁয়াজ বন্দরের পাইকারি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়াতে আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজ ক্রয় করে ভারতের অভ্যন্তরে গাড়িতে লোডিং অবস্থায় রেখেছি। এখন পর্যন্ত প্রায় ১৫০ ট্রাক ভারতের অভ্যন্তরে লোডিং অবস্থায় আছে। বাংলাদেশ সরকার যদি পেঁয়াজ আমদানিতে অনুমতি না দেয় তাহলে বন্দরের ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়বেন। 

হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার (২০ আগস্ট) ভারতীয় ৯ ট্রাকে ২৭০ মেট্রিক টন পূর্বের এলসি করা পেঁয়াজ আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক