রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

মাহমুদ হাসান খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজিএমইএর সভাপতি নির্বাচিত

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫–২০২৭ মেয়াদের জন্য বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার সংগঠনটির নির্বাচন বোর্ড এ ঘোষণা দেয়।

নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে এবং কোনো আপিল করা হয়নি। ফলে, আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রয়োজন না হওয়ায় সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সেলিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যান্য সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন মো. রেজওয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), ভিদিয়া অমৃত খান, মো. শাহাব উদ্দৌজা চৌধুরী এবং মোহাম্মদ রফিক চৌধুরী।

এ মেয়াদে বিজিএমইএ নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে ছিলেন মোহাম্মদ ইকবাল, সদস্যসচিব মোহাম্মদুল হাসান এবং সদস্য হিসেবে ছিলেন আশরাফ আহমেদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন। উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ কমপ্লেক্স থেকে নির্বাচনি সচিবালয় পরিচালিত হয়।

নির্বাচনি কার্যক্রমে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নবনির্বাচিত বোর্ড আগামী ১৬ জুন বর্তমান প্রশাসক মো. আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে। তিনি অন্তর্বর্তীকালীন বিজিএমইএর দায়িত্ব পালন করে আসছেন।

এই সম্পর্কিত আরো

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক

জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর