শুক্রবার, ০৫ জুন ২০২৬
শুক্রবার, ০৫ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার মৌলভীবাজারের হাওর অধ্যুষিত অঞ্চলে আগামী ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ১০ ট্রাক সিলিকা বালু জব্দ গোলাপগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে পরিত্যক্ত বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত নিশেন্দু রঞ্জন গোস্বামী কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিলু জেল হাজতে প্রেসক্লাবের নিন্দা ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন-- এমপি কলিম উদ্দিন আহমদ মিলন কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: জৈন্তাপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মতো টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্বব্যাংক আইএমএফ এডিবি থেকে ৩৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বহুপাক্ষিক ঋণদাতাদের থেকে আরও ৩৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জুন নাগাদ এসব ঋণ দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডলারের দাম বাজারভিত্তিক করা নিয়ে আইএমএফের সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের আলোচনা চলছিল। মূলত সে কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না। এর মধ্যে (মঙ্গলবার) জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে চলমান ৪৭০ কোটি ডলারে ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। 

গভর্নর (বুধবার) থেকেই বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালুর ঘোষণা দেন, যা আইএমএফের অন্যতম শর্ত ছিল।

সংবাদ সম্মেলনে গভর্নর আরও বলেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার এখন ভালো সময়। তার কারণ হিসেবে মনসুর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।’

এই সম্পর্কিত আরো

ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার

মৌলভীবাজারের হাওর অধ্যুষিত অঞ্চলে আগামী ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ১০ ট্রাক সিলিকা বালু জব্দ

গোলাপগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে পরিত্যক্ত বিদেশি মদ উদ্ধার

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত নিশেন্দু রঞ্জন গোস্বামী

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান

জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিলু জেল হাজতে প্রেসক্লাবের নিন্দা

ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন-- এমপি কলিম উদ্দিন আহমদ মিলন

কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: জৈন্তাপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন

আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মতো টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত