শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
অর্থ-বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, ২০২২ সালের ২৯ মে প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, স্টাডি ট্যুর, এক্সপোজার ভিজিট, সভা ও সেমিনারে অংশ নিতে বিদেশ ভ্রমণ বন্ধ রাখতে বলা হয়েছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক প্রয়োজনে অত্যাবশ্যকীয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে আর্থিক প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক নির্দেশনা রয়েছে তা পরিপালন করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার