বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে ৬বস্তা নাসির বিড়ি সহ গ্রেফতার ২ সিলেটে ধানক্ষেতে মিলল যুবকের লাশ, পাশে পড়ে ছিল ৩ মোবাইল কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি: শ্রমমন্ত্রী জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নারীসহ আহত ২ ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো: মোহাম্মদ বাঘের গালিবাফ
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন

ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা।

এর আগে, সবশেষ গত ১৪ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে ৬বস্তা নাসির বিড়ি সহ গ্রেফতার ২

সিলেটে ধানক্ষেতে মিলল যুবকের লাশ, পাশে পড়ে ছিল ৩ মোবাইল

কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু

শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি: শ্রমমন্ত্রী

জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

শান্তিগঞ্জে গণপাঠাগারের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নারীসহ আহত ২

ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো: মোহাম্মদ বাঘের গালিবাফ