বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ইতিহাসের সর্বোচ্চ

দেশের বাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে স্বর্ণের দামে। টানা কয়েক দফা বাড়া-কমার পর সর্বশেষ ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পুনরায় দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দুপুর সোয়া ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছাল।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের পরিবর্তন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য—

২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

এর আগের দিন (২২ জানুয়ারি) রাতে ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৩ জানুয়ারি সকাল থেকে। কিন্তু সেই দাম দিনের অর্ধেক সময়ও টেকেনি।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম—

২২ ক্যারেট: ৬ হাজার ৩৫৭ টাকা
২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা
১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৮ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৫ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা