রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান - খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ
advertisement
অর্থ-বাণিজ্য

পঁচিশ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসের (অক্টোবর) প্রথম ২৫ দিনে ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আর বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত মাসে (সেপ্টেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫০ লাখ (২.৬৮ বিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) ৭৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের (৭.৫৮ বিলিয়ন) সমপরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৯২ হাজার ৫৫০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই মাসগুলোতে ৬৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

এই সম্পর্কিত আরো

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে

যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ