শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে হবে: ডা. জুবাইদা রহমান বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের আগামী সপ্তাহের নীতিনির্ধারণী বৈঠককে সামনে রেখে উচ্চ সুদের হার দীর্ঘস্থায়ী হতে পারে, এমন প্রত্যাশার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে চাপ অব্যাহত রয়েছে। ফলে টানা দ্বিতীয় সপ্তাহের মতো ক্ষতির মুখে রয়েছে মূল্যবান ধাতুটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২২৭.১৭ ডলারে পৌঁছলেও সপ্তাহজুড়ে এটি ২.৩ শতাংশ কমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৩৮.৮০ ডলারে লেনদেন শেষ করেছে।

উল্লেখ্য, স্বর্ণ কোনো সুদ বা আয় প্রদান করে না। তাই সুদের হার বেশি থাকার সম্ভাবনা বিনিয়োগকারীদের জন্য স্বর্ণকে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় করে তোলে। এ কারণে ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের আগে স্বর্ণবাজারে সতর্ক অবস্থান দেখা যাচ্ছে।

বিনিয়োগকারীরা এখন ফেডের আসন্ন বৈঠকের দিকে নজর রাখছেন, কারণ সুদের হার সম্পর্কিত ইঙ্গিত স্বর্ণের ভবিষ্যৎ দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

▐ এই সম্পর্কিত আরো

নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে হবে: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব

যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ

কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার

ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ