রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান - খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ
advertisement
অর্থ-বাণিজ্য

১৩ দিনে প্রবাসী আয় এসেছে রেকর্ড ১২৭ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০০ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গত ১৩ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের (জুলাই ২০২৪–অক্টোবর ২০২৫) প্রথম তিন মাস ১৩ দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৮৫ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ দশমিক ৪০ শতাংশ বেশি।


এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২৪ ২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

এই সম্পর্কিত আরো

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে

যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ