রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহনসংকট সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ
advertisement

হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে শাস্তি পেলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট পর্বে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। বৃহস্পতিবার ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে অ্যালেক্স হেলসের সঙ্গে ঝামেলায় জড়ান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি দেয়া হয়েছে তামিমকে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে দেশসেরা এই ওপেনারকে।
   

বিপিএলের ঢাকা পর্বে রংপুরের বিপক্ষে প্রথম দেখায় হারে বরিশাল। সিলেটে দ্বিতীয় দেখায় প্রতিশোধটা প্রায় নিয়েই নিয়েছিল তামিম ইকবালরা। তবে শেষ ওভারে অধিনায়ক নুরুল হাসান সোহান ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন ৩০ রান। জিতে যায় রংপুর। ম্যাচশেষে বাঁধে বিপত্তি। রংপুরের ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে হাত মেলাতে যান তামিম। সেখানে হেলসের মুখভঙ্গি দেখে রেগে যান বরিশাল অধিনায়ক। বিশ্বকাপজয়ী এই ব্যাটারকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন করছো কেনো? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ জবাবে হেলস কিছু একটা বললে তার দিকে তেড়ে যান খান সাহেব। যে যাত্রায় তাকে থামান রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। পরে তাকে সরিয়ে নিয়ে যান দলের কর্মকর্তা এবং সতীর্থরা। এ ঘটনায় দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব অভিযোগ জানান ম্যাচ রেফারি নিয়ামুল রশিদের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তামিমের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে তামিম দোষ স্বীকার করে নেয়ায় প্রয়োজন পড়েনি কোনো আনুষ্ঠানির শুনানির। একইসঙ্গে সতর্ক করা হয়েছে বরিশালের এই ব্যাটারকে। এ ঘটনায় হেলস জানান, তামিমের এমন ব্যবহার লজ্জাজনক। পরে তামিমও গণমাধ্যমকে জানান, জুনিয়র এক ক্রিকেটারের সঙ্গে অসদাচারন করার জন্য এমন প্রতিক্রিয়া জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহনসংকট

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ