বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement

আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাইয়ের কন্যার অকালপ্রয়াণ

আফগানিস্তানের তারকা ব্যাটার হযরতউল্লাহ জাজাইয়ের দুই বছরের কন্যা সন্তানের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন তারই সতীর্থ করিম জানাত, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে সকলকে জাজাই ও তার পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

‘আমার ভাইসম বন্ধু হযরতউল্লাহ জাজাই তার কন্যাকে হারিয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। সবাই দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন,’— লিখেছেন করিম জানাত।

এই হৃদয়বিদারক সংবাদ ছড়িয়ে পড়ার পর ক্রিকেট মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আফগানিস্তানসহ গোটা বিশ্ব থেকে ক্রিকেটার, ভক্ত ও বিশিষ্টজনরা শোক প্রকাশ করছেন এবং জাজাইয়ের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন।

হযরতউল্লাহ জাজাই ২০১৬ সালে আফগানিস্তানের জাতীয় দলে অভিষেক করেন। তিনি ১৬টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে তিনি যথাক্রমে ৩৬১ ও ১১৬০ রান সংগ্রহ করেছেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটেই তিনি সবচেয়ে বেশি আলোচিত হন। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হন।

২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন জাজাই। তবে আজ ক্রিকেট নয়, ব্যক্তিগত জীবনের এক গভীর শোকের অধ্যায়ের মুখোমুখি তিনি।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর