রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর বাড়িতে চুরি, জনমনে আতঙ্ক

সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আব্দুল হান্নানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আব্দুল হান্নান জানান, তার স্ত্রী হাজেরা বেগম অসুস্থ থাকায় চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন সিলেটে অবস্থান করছিলেন। গত ২৯ আগস্ট শুক্রবার তিনি সাময়িকভাবে বাড়িতে এসে বিকেল ২টার দিকে দরজা–জানালা বন্ধ করে আবারও সিলেটে চলে যান।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বাড়িতে এসে দেখেন বসতঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দক্ষিণ পাশের কক্ষের জানালার গ্রীল ভাঙা দেখতে পান। তল্লাশি চালিয়ে তিনি দেখতে পান বাড়ি থেকে কিছু দলিলপত্র, মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের সনদপত্র, কিছু কাপড়চোপড় এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

এ বিষয়ে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদুজ্জামান শাহেদ বলেন,

আমাদের এলাকায় সম্প্রতি এরকম আরও কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। আমরা থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনুক। এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত