রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল সহকারে হাজারো নেতাকর্মী জড়ো হন। পরে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোরশেদ আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আতম মিছবাহ, কাজী নাসিম উদ্দিন লালা, অ্যাডভোকেট হাফিজা ফেরদৌসি লিপন, নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি লুৎফা  আনোয়ার, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, জেলা বিএনপি নেতা আব্দুল হাই, ফুল মিয়া প্রমুখ।

সভায় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ-৪ আসনে দলের ত্যাগী নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের একমাত্র আস্থা ও ভরসার নাম অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আগামী জাতীয় নির্বাচনে তাকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান তাঁরা।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত