রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হুমকি সাবেক পাক হাইকমিশনারের - পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত ২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা ট্রেন-বাস সংঘর্ষে হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ হাদি হত্যার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎ শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান - বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ
advertisement
সিলেট বিভাগ

প্যারিসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সেমিনার ও বই উন্মোচন

প্যারিসে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের উদ্যোগে ২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো স্বপ্ন ও সংগ্রামে জুলাই মেলবন্ধন” সেমিনার এবং জুলাই স্মারকগ্রন্থ নথিতে রক্তগন্ধ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদর্শিত হয় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র।

আয়োজনে সভাপতিত্ব করেন ফ্রান্স সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও প্রবাসী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী। 
যৌথ সঞ্চালনায় ছিলেন শাহ যোবায়ের ও কবি সোহেল আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেন—বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য, আগামী দিনের গণতন্ত্রও তাদের হাতেই নিরাপদ থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধন ও বই উন্মোচন করেন প্রবাসী ঐক্যের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রচারণার যুগে আমাদের সংগঠনকে সাইবার ফোর্স হিসেবে কাজ করতে হবে। ইতোমধ্যেই ২৮ দেশে কমিটি গঠন এবং ৭০ জন মেধাবী শিক্ষার্থী নিয়ে একটি রিসার্চ টিম গড়ে তোলা হয়েছে।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন  ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন শাহিন, ফ্রান্স বিএনপির সাবেক সিনি য়র সহ সভাপতি এম এ রহিম, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সহ সভাপতি মাহবুব আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন এর সমন্বয়ক মাহবুব হোসেন, আইসার পরিচালক ও সামাজিক ব্যাক্তিত্ব ওবায়দুল্লাহ কায়েছ সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমদ সুইট, ফ্রান্স বিএনপি নেতা সেলিম আহমদ, ফরিদ আহমদ, মামুনুর রশীদ, রাসেল আহমদ, শেখ এমরান, শিব্বির আহমদ, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য কামাল আহমদ, মইনুল ইসলাম,  একটিভিস্ট মনোয়ার পাটোয়ারী, আজীমুল হক, শফিউল আলম সজল, উজ্জল আহমদ,  ফ্রান্স যুবদল নেতা মো. আব্দুল জলিল, দেলওয়ার হোসেন লিপুসহ  ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশ ও প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

হুমকি সাবেক পাক হাইকমিশনারের পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত

২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক

জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে

সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

ট্রেন-বাস সংঘর্ষে হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

হাদি হত্যার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ