রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় দিনব্যাপী বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ মাঠে আয়োজিত এ কার্যক্রমে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ৮০ জনের বেশি ক্রিকেটার অংশ নেন। 
 
বাছাই কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা দলের কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু।  এতে সার্বিক সহযোগিতা করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখা।
 
এসময় উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ী কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল, জুড়ী কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ, বড়লেখা কোয়াবের অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদসহ বড়লেখা উপজেলা দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।
 
কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই আগামী দিনের এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে।

এই সম্পর্কিত আরো

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান