রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

আখেরি মোনাজাত-শিরণী বিতরণের মধ্যদিয়ে শাহপরাণ (রহ.) ওরস সম্পন্ন

আখেরি মোনাজাত-শিরণী বিতরণের মধ্য দিয়ে হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফের বার্ষিক উরুস মাহফিল সম্পন্ন হয়েছে।

 

চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বছরেরন্যায় হযরত শাহ পরান (রহ:) মাজার শরীফে ২৮ এবং ২৯ আগস্ট ২ দিনব্যাপী বাৎসরিক ওরস সম্পন্ন হয়।

 

ওরুস মাহফিলে কোরআন শরীফ তেলাওয়াত ও  কোরআন খতম আদায়ের মধ্যমে মাহফিলের প্রথম দিন শুরু হয় এবং সারা দিনব্যাপী তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল, নফল ইবাদত বন্দেগী অনুষ্ঠিত হয়।

 

আর দ্বিতীয় দিনে গিলাফ ছড়ানোর মধ্যে মাহফিলের  আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী কোরআন তেলাওয়াত জিকির আঁজকার, মিলাদ মাহফিল নফল ইবাদত আদায় করা হয়।

 

রাত ১২টায় মাজার শরীফের খাদেম সাদিকুর রহমান এর পরিচালনায় দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে উরুস মাহফিলের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। আখেরি মোনাজাতের ভক্ত আশেকানের মাঝে শিরনী (তবারক) বিতরণের মাধ্যমে উরুস মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

 

এবারের বার্ষিক ওরুস মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকানরা উপস্থিত হয়ে গিলাফ ছড়ানো, জিকির-আজকার, মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরণি বিতরণে স্থানীয় লোকজন, সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের লোকজন সবাই সার্বিক সহযোগিতায় সুন্দর সমাপ্তি হওয়ার সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী, খাদেম ও বাজার কতৃপক্ষ।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি