সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সাদা পাথর লুটের পর সুনামগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা

সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনার পর সুনামগঞ্জে বালু ও পাথর অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সরকারি ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়, সম্প্রতি সিলেটের জাফলং এলাকায় সাদা পাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে কিছু স্বার্থান্বেষী মহল সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের চেষ্টা করছে। অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, সুনামগঞ্জের হাওরাঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি, নদীভাঙন, কৃষিজমি ধ্বংসসহ মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়। তাই এসব অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দেশপ্রেমিক ও সচেতন জনতাকে আহ্বান জানিয়ে জেলা প্রশাসন বলছে, কোথাও যদি অবৈধ বালু উত্তোলন বা পরিবহনের ঘটনা ঘটে তবে দ্রুততম সময়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই সুনামগঞ্জের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি