সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রী ইকরার

সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে এক নার্সারি শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে।

 

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইকরা রহমান জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের প্রবাসী হাবিবুর রহমান হাবিবের মেয়ে। সে কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিক স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।

 

 

প্রত্যক্ষদর্শী পারভেজ হাসান জানান, কালিগঞ্জ থেকে আটগ্রামের দিকে যাচ্ছিল একটি ১০ সিটের টেম্পু। পথে গ্রামীণ ব্যাংকের সামনে হঠাৎ দৌড়ে এসে গাড়ির সামনে পড়ে যায় ছোট্ট ইকরা। গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়।

 

স্থানীয় বাসিন্দা এমাদ উদ্দিন ইমদাদ বলেন, তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সিলেটে নেওয়ার পথে, চারখাই এলাকায় পৌঁছেই ইকরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

 

ইকরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা, সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান বলেন, "দুঃখজনক এই ঘটনা মেনে নেওয়া কঠিন। তবে আমরা কাউকে দোষারোপ না করে এখন দাফনের প্রস্তুতি নিচ্ছি।"

 

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন,"সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।"

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি