সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জের সাংবাদিক এনামুল হক মুন্নার পিতা আর নেই, দাফন সম্পন্ন

জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পিতা ও বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের বাসিন্দা হাইল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার ফজলুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

একই দিন বিকেল সাড়ে তিনটায় নিজ বাড়ির পার্শ্ববর্তী জনতা বাজার জামে মসজিদের সামনে অসংখ্য মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ইমামতি করেন সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান সিঙ্গাইরকুঁড়ি।

জানাজায় অংশ নেন— জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসব্বির, জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কেএম মামুন, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মাসুদ তরফদার, দৈনিক ইত্তেফাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি আহসান হাবিব, জকিগঞ্জ বনফুলের মালিক কাজী শিহাব আহমদ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বার, জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি বেলাল আহমদ, বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি স্পেন প্রবাসী জয়নাল আবেদিন, সহ সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাস্টার ফজলুর রহমান দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি স্থানীয় জনতা বাজার জামে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। জীবনের একপর্যায়ে তিনি সৌদি আরবেও কিছুদিন ছিলেন। গত সপ্তাহখানেক আগে স্ট্রোক করলে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
এদিকে দৈনিক কালবেলা, দৈনিক একাত্তরের কথা, সিলেট প্রতিদিনের প্রতিনিধি ও জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ প্রেসক্লাব ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা।

তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি